
দিলোয়ার হোসেন তালুকদার
নেত্রকোনার দুর্গাপুরে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে রিংকু রংদী (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত সোমবার দিবাগত রাতে দুর্গাপুর উপজেলার মাধুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত রিংকু রংদী স্থানীয় সুপারসন চাম্বুগংয়ের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী পূর্বধলা উপজেলার বাসিন্দা ও স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে প্রায় পাঁচ–ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রিংকু রংদীর পরিচয় হয়। এরপর তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে।
গত সোমবার (২৭ অক্টোবর) সকালে শিক্ষার্থী দুর্গাপুরে বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে রিংকু তাকে নিয়ে দুর্গাপুরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে সন্ধ্যায় নিজ বাড়িতে নিয়ে যায় এবং রাতে থাকতে বলে। শিক্ষার্থী রাজি হলে রাতের খাবার শেষে সে এক কক্ষে ঘুমিয়ে পড়ে, আর রিংকু অন্য কক্ষে যায়।
রাত আনুমানিক ১১টার দিকে রিংকু কৌশলে শিক্ষার্থীর ঘরে ঢুকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিক্ষার্থীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বিষয়টি প্রকাশ পায়। পরদিন সকালে শিক্ষার্থী তার পরিবারকে ফোনে ঘটনাটি জানায়। পরে পরিবারের সদস্যরা দুর্গাপুরে এসে পুলিশকে অবহিত করলে পুলিশ অভিযুক্ত রিংকুকে আটক করে।
এ ঘটনায় মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন,
“ঘটনার খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতে সো
পর্দ করা হয়েছে।”
আপনার মতামত লিখুন :