Banglarnetro
Dr. Neem Hakim

নিখোঁজ সংবাদ: মাদ্রাসার ছাত্র হারিয়েছে


বাংলার নেত্র প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৫, ৭:৫৬ অপরাহ্ণ / ১৮৩
নিখোঁজ সংবাদ: মাদ্রাসার ছাত্র হারিয়েছে

আমি সাবিনা ইয়াসমিন রাবেয়া, পিতা: মো: কাজিম উদ্দিন,মাতা: যমুনা আক্তার, গ্রাম: আখাশ্রী,ইউনিয়ন: নায়েকপুর, উপজেলা: মদন, জেলা: নেত্রকোণা। আমার ভাগ্নে তাইম (১২), পিতা: শাহা আলম, মাতা: লতিফা আক্তার, গ্রাম: মাইজকান্দি, ইউনিয়ন: নওয়াপাড়া, উপজেলা: কেন্দুয়া, জেলা: নেত্রকোনা। তাইম আমাদের এলাকায় জামি’আ ফয়জুল আবরার(বাগে মিজান) মাদ্রাসায় পড়াশোনা করতো। সে গত ১১ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ রাত সাড়ে আটটার দিকে আমাদের নিজ বাড়ি থেকে রাতের খাবার খেয়ে ৫০ টাকা নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে যায়। কিন্তু সে মাদ্রাসায় যায় নাই বলে সংবাদ পাই। এই খবর পেয়ে আমরা আশপাশে এলাকায় ও আমাদের আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ করেও তার কোনো সংবাদ পাই নাই। এই নিখোঁজের বিষয়ে মদন থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নং ৬০৩. তারিখ ১৫/০৯/২৫ ইং। সে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় তার পরনে ছিল বেগুনি রঙের পাঞ্জাবি, তার গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল হালকা লম্বা আকৃতির, উচ্চতা: ৩ ফুট ৫ ইঞ্চি, চিকন গড়নের, মাথার চুল ছোট। কেহ তার সন্ধান পেলে উপরোক্ত ঠিকানায় যোগাযোগ করুন। সাবিনা ইয়াসমিন রাবেয়া

 

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর