Banglarnetro
Dr. Neem Hakim

মোহনগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত


বাংলার নেত্র প্রকাশের সময় : আগস্ট ১২, ২০২৫, ৮:৫৪ অপরাহ্ণ / ২৩০
মোহনগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি-বহুপাক্ষিক অংশশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মোহনগঞ্জে “জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা শেষে বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এই উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েণ, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, যুব উন্নয়ন থেকে প্রশিক্ষিত যুব আমিরুল ইসলাম, আজিজুল হক, মো. রুকনুজ্জামান প্রমুখ।
আলোচনা সভা শেষে যুব উন্নয়ন কার্যালয়ের পক্ষ থেকে প্রশিক্ষিত যুবদের মধ্যে ১৭ লক্ষ টাকার চেক ও সনদপত্র বিতরণ করা হয়। এছাড়াও তাদের মাঝে গাছের চারা বিতরণ বিতরণ করা হয়।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর