Banglarnetro
Dr. Neem Hakim

নেত্রকোণায় নারী প্রগতি সংঘের উদ্যোগে যুব দিবস উদযাপন


বাংলার নেত্র প্রকাশের সময় : আগস্ট ১২, ২০২৫, ৫:৩৮ অপরাহ্ণ / ৪৮৬
নেত্রকোণায় নারী প্রগতি সংঘের উদ্যোগে যুব দিবস উদযাপন

বিশেষ প্রতিনিধি. “প্রযুক্তি নির্ভর যুব শক্তি,বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নেত্রকোণায় বাংলাদেশ নারী প্রগতি সংঘের উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ নারী প্রগতি সংঘের উদ্যোগে সকালে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নেত্রকোণা যুব প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত কর্মসূচির সাথে সমন্বয় করে ইয়ুথ সদস্যদের নিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশগ্রহণ করে। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারজানা পারভীন।

বিকেলে নারী প্রগতি সংঘের পূর্ব কাটলী নেত্রকোণা কেন্দ্র অফিসে আলোচনা সভার আয়োজন করা হয়। কেন্দ্র ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তী’র সভাপতিত্বে ও উন্নয়ন কর্মকর্তা কল্পনা ঘোষের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বিষয় ভিত্তিক আলোচনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, নেত্রকোণা রাষ্ট্র বিজ্ঞান সমিতির সভাপতি প্রাবন্ধিক অধ্যাপক ননী গোপাল সরকার ও ইয়ুথ প্রতিনিধি রিংকি আক্তার, ইমন বিশ্বাস ও দীপ্ত দত্ত।

বক্তারা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের এক তৃতীয়াংশ যুব শক্তিকে প্রযুক্তির মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়ানোর সাথে সাথে নিজেদের আত্নকর্মমুখী করে গড়ে তোলা সহ সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠায় নিজেদের সম্পৃক্ততার উপর গুরুত্বারোপ করেন।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর