Banglarnetro
Dr. Neem Hakim

জাতীয় যুব দিবসে খালিয়াজুরীতে যুব র‌্যালি


বাংলার নেত্র প্রকাশের সময় : আগস্ট ১২, ২০২৫, ৫:৪৫ অপরাহ্ণ / ২৮০
জাতীয় যুব দিবসে খালিয়াজুরীতে যুব র‌্যালি

মোঃ শামছুল হক,খালিয়াজুরী থেকে: জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে খালিয়াজুরীতে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে যুব র‌্যালি, শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নুর আলম
সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ (স্বাধীন), সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান( কেষ্টু), খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন , প্রেসক্লাব আহ্বায়ক হাবিবুল্লাহ প্রমুখ।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর