
খালিয়াজুরী থেকে মো: শামছুল হক. নেত্রকোণার খালিয়াজুরীতে দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে সুনিয়োজিতভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং সারাদেশব্যাপী সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ২টায় খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।খালিয়াজুরী, প্রেসক্লাবের আহ্বায়ক হাবিবুল্লাহ নেতৃত্বে মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের উপর ধারাবাহিক হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য হুমকি। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনা দেশের সাংবাদিক সমাজকে শোকাহত ও ক্ষুব্ধ করেছে। তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে তারা নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন। সেই সঙ্গে সাংবাদিক নির্যাতনের সব ঘটনা বিচারাধীন প্রক্রিয়ায় দ্রুত নিষ্পত্তিরও আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :