Banglarnetro
Dr. Neem Hakim

নেত্রকোনায় বাবারকে নিয়ে পাটোয়ারীর কটুক্তির প্রতিবাদে মানববন্ধন


বাংলার নেত্র প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৫, ১:৩৯ অপরাহ্ণ / ২৪৫
নেত্রকোনায় বাবারকে নিয়ে পাটোয়ারীর কটুক্তির প্রতিবাদে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি. সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবারকে নেত্রকোনায় এনসিপির সমাবেশে নাসিরুদ্দিন পাটোয়ারীর কটুক্তির প্রতিবাদে মঙ্গলবার দুপুরে শহরের বড় বাজার এলাকায় মানববন্ধন করা হয়।

সচেতন আলেম ও ছাত্র জনতার ব্যানারে খেলাফত আন্দোলনের সহকারি কেন্দ্রীয় মহাসচিব গাজি আব্দুর রহিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এসএম মনিরুজ্জামান দুদু, জেলা যুব দলের ১ নং সহসভাপতি আবদুল্লাহ আল মামুন খান রনি, হেফাজতে ইসলামের সদস্য সচিব মাওলানা মাজহারুল ইসলাম, জমিয়েতে উলামায়ে ইসলামের নেতা মাওলানা আতাউর রহমান, ওলামা দলের নেতা হাফেজ মিসবাহুদ্দিন তালুকদার, খেলাফত যুব আন্দোলনের সভাপতি মুফতি মুসা শেখ, খেলাফত মজলিস নেতা, মুফতি মো: আব্দুল্লাহ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহরুল আলম রাজু, খেলাফত আন্দোলন নেতা মাওলানা জাকির হোসেন, ছাত্রনেতা মাওলানা বীন ইয়ামিন, মাওলানা আবরার ফাহাদ, মাওলানা মোতালিব খান, হাফেজ সাইফুল্লাহ প্রমুখ।

এ সময় বক্তারা, এনসিপির কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দীন পাটোয়ারীকে বক্তব্য প্রত্যাহার করার দাবী জানান।

 

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর