
বিশেষ প্রতিনিধি. জুলাই শহীদ দিবস” ও জুলাই হত্যার বিচার দাবিতে গণঅধিকার পরিষদ নেত্রকোণা জেলা শাখার পক্ষ থেকে “জুলাই পদযাত্রা” কর্মসূচি সদর উপজেলার মাঠ থেকে শুরু করে প্রেস ক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে সমাপ্তি হয়।

এতে বক্তব্য দেন, গণঅধিকার পরিষদ জেলা শাখার আহ্বায়ক ফেরদৌস আহমেদ, সদস্য সচিব তারিক জামিল ফয়েজী, সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল কাদির, যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সিদ্দিকুর রহমান, শ্রমিক অধিকার পরিষদ জেলা শাখার আহ্বায়ক মোঃ শফিউল্লাহ, সদস্য সচিব মোঃ শহিদুল্লাহ, ছাত্র অধিকার পরিষদের জেলা কমিটির সভাপতি আবুল বাশার, সহ সাংগঠনিক সম্পাদক রায়হান চৌধুরী সহ জেলার সিনিয়র নেতৃবৃন্দ। এতে সবাই জুলাই গণহত্যার বিচার দাবি করেন।
আপনার মতামত লিখুন :