
বিশেষ প্রতিনিধি. গোপালগঞ্জে এনসিপির নেতা কর্মীদের উপর হামলার ঘটনায় বুধবার বিকেলে নেত্রকোণা শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের কুড়পার এলাকার পুলিশ সুপার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফাহিম রহমান খান পাঠান মিছিলটির নেতৃত্ব দেন। মিছিলে উপস্থিত ছিলেন শামীম হাসান, আশরাফুল আলম অপূর্ব, মামুনুর রশিদ, রাসেল খান, নাফিউ রহমান, ওয়াসিক আহমেদ, নাঈম আহমেদ, রাসেল খান, কায়েস আহমেদ, আব্দুল্লাহ শাহীন, রাফি আক্তার, সৈয়দ সাদিয়া ইসলাম ও খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব গাজী আব্দুর রহিম সহ আরো অনেকে।
এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা, গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবী করেন।
আপনার মতামত লিখুন :