Banglarnetro
Dr. Neem Hakim

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কলমাকান্দায় শ্রেষ্ঠ সাত জনকে সম্মাননা


বাংলার নেত্র প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৫, ৩:৫০ অপরাহ্ণ / ৩৩৩
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কলমাকান্দায় শ্রেষ্ঠ সাত জনকে সম্মাননা

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় শ্রেষ্ঠ সাত জনকে সম্মাননা দেওয়া হয়েছে। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এ সভা ও সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা প্রাপ্তরা হলেন, শ্রেষ্ঠ উপজেলা পরিষদ ‘কলমাকান্দা’, শ্রেষ্ঠ উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ‘অলক কুমার সিংহ’, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা ‘প্রতিমা রানী পন্ডিত’, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক ‘দিলীপ সরকার’, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী ‘মিথি নংমিন’, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ‘নাজিরপুর’, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ ‘নাজিরপুর’।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত, এমইএইচএসপি বিজয় প্রকাশ বিশ^াস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, কলমাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওবায়দুল হক পাঠান প্রমুখ।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর