Banglarnetro
Dr. Neem Hakim

মোহনগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ


বাংলার নেত্র প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৫, ৭:৫৭ অপরাহ্ণ / ৩০৫
মোহনগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার মোহনগঞ্জে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১০টায় উপজেলার গাগলাজুর ইউনিয়নের “ভাটি বাংলা হাইস্কুলের” উদ্যোগে বিদ্যালয়ের সভাকক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মহিবুর রহমান রিপনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুল মোতালিবের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর কমিশনার কাজী এমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরুল হাসান চৌধুরী, সহকারী শিক্ষক ঈপসাত জাহান, মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস এম সারোয়ার খোকন, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব আবু তাহের তালুকদার, মাহে আলম, আবুল খায়ের, রাসেল খান, শিক্ষার্থীর অভিভাবক সবুজ মিয়া, রুনা আক্তার, বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী অম্লান হাসান প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় কাজী এমদাদুল হক বলেন, সামাজিক ও রাজনৈতিক অবহেলার কারণেই হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থা আজ অবহেলিত। আর এই অবস্থার উত্তোরণে শিক্ষক, অভিভাবকসহ এলাকার সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিদেরকেও নিজ নিজ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি সুদৃষ্টি রাখা জরুরি। তিনি আরও বলেন, হাওরাঞ্চলে যাতায়াতের রাস্তা নেই, ভাল হাট-বাজার নেই, নেই কোনো সুযোগ সুবিধা। তবে এখানকার মানুষের আছে মেধা, মেধাকে কাজে লাগাতে হবে। এর জন্য আগে নিজেকে পরিবর্তন করতে হবে।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর