Banglarnetro
Dr. Neem Hakim

আটপাড়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত


বাংলার নেত্র প্রকাশের সময় : জুন ২৫, ২০২৫, ২:৫৩ অপরাহ্ণ / ২৭১
আটপাড়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

আটপাড়া প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় ২০২৪-২০২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল  ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আটপাড়া, নেত্রকোনা আয়োজনে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা অডিটরিয়ামে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কৃষি অফিসের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষন কর্মকর্তা চন্দন কুমার মহাপাত্র, ময়মনসিংহ বিভাগের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ সালাহ উদ্দিন কায়সার, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুন নাহার নিপা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওমর ফারুক তুহিন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর