Banglarnetro
Dr. Neem Hakim

ধর্মপাশায় আশা’র ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন


বাংলার নেত্র প্রকাশের সময় : জুন ২৩, ২০২৫, ৪:২৮ অপরাহ্ণ / ৫৪৪
ধর্মপাশায় আশা’র ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’র উদ্যোগে তিন দিনব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৩ জুন) আশা ধর্মপাশা-১ ব্রাঞ্চ কার্যালয়ে আশা’র সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার সমীরণ চন্দ্র রায় আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্প উদ্বোধন করেন।

আশা’র আঞ্চলিক ব্যবস্থাপক মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাহাবুবুন্নবী শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা’র সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার জনাব সমীরণ চন্দ্র রায়, ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র তালুকদার। এছাড়াও এসময় অন্যান্যের মধ্যে  ফিজিওথেরাপি সেবা প্রদানকারী তারিকুল ইসলাম শিপন, আশা’র ধর্মপাশা ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার  দেলোয়ার আলম আনসারী, ধর্মপাশা-২ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার রিং রায়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সেবা প্রার্থীরা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তৃতায় আশা’র সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার জনাব সমীরণ চন্দ্র রায় বলেন, আশা ৩ হাজার ৭৪টি ব্রাঞ্চের মাধ্যমে প্রায় ৭০ লক্ষ সদস্যকে সেবা দিয়ে যাচ্ছে। ঋণ কার্যক্রমে আয় থেকে সংস্থা সামাজিক কার্যক্রম আওতায় শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, প্রশিক্ষণ ও পুনর্বাসন কার্যক্রমের মাধ্যমে বছরে প্রায় ২শত কোটি টাকা খরচ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় তিন দিনব্যাপী ক্যাম্পের মাধ্যমে ধর্মপাশায় প্রায় ১৫০ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হবে।

প্রধান অতিথির বক্তৃতায় নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাহাবুবুন্নবী শেখ বলেন, আশা দরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের এই মহৎ উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং সংস্থার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করি।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর