
বিভাস. কলমাকান্দা (নেত্রকোনা).
‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ এই প্রতিপাদ্য নিয়ে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে কলমাকান্দা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত।
এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. মমিনুল ইসলাম, লেংগুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন সাহা, কলমাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওবায়দুল হক পাঠান প্রমুখ।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। মেলায় সরকারি বিভিন্ন দপ্তর, কৃষি প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান ও স্থানীয় চাষিদের বেশ কয়েকটি স্টল বসেছে।
আপনার মতামত লিখুন :