
বিভাস. কলমাকান্দা (নেত্রকোনা).
নেত্রকোনার কলমাকান্দায় জামায়াতে ইসলামীতে সদস্য যোগদানকৃত সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া এলাকায় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সম্ভাব্য মনোনীত প্রার্থী ও কলমাকান্দা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম।
বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা কমিটির সভাপতি মো. গোলাম মোস্তফা, উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য মো. জিয়াউর রহমান, রংছাতি ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সভাপতি ডা. মো. সাইফুল ইসলাম প্রমুখ।
আপনার মতামত লিখুন :