Banglarnetro
Dr. Neem Hakim

বিদ্যুৎস্পৃষ্টে মোহনগঞ্জ উপজেলা ওলামা দলের সভাপতির মৃত্যু


বাংলার নেত্র প্রকাশের সময় : জুন ১১, ২০২৫, ৪:০৩ অপরাহ্ণ / ২৬৭
বিদ্যুৎস্পৃষ্টে মোহনগঞ্জ উপজেলা ওলামা দলের সভাপতির মৃত্যু

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা ওলামা দলের সভাপতি রাজিব খান (৪০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
বুধবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে আটপাড়া উপজেলার বাউশাম গ্রামে ফ্যানের সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
বুধবার দুপুরে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজিব খান পার্শ্ববর্তী আটপাড়া উপজেলার বাউশাম গ্রামের মৃত কাঞ্চন খানের ছেলে। তিনি মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া গ্রামে তার মামার বাড়িতে বসবাস করার পাশাপাশি মোহনগঞ্জ উপজেলা ওলামা দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বুধবার সকালে বাউশাম গ্রামে তার নিজ বাড়িতে একটি স্ট্যান্ড ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন রাজিব খান। এসময় রাজিব আকস্মিকভাবে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন রাজিবকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মোহনগঞ্জ উপজেলা ওলামা দলের সভাপতি রাজিব খানের মৃত্যুর খবর পাওয়ার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর