Banglarnetro
Dr. Neem Hakim

মোহনগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


বাংলার নেত্র প্রকাশের সময় : জুন ৫, ২০২৫, ৮:০৮ অপরাহ্ণ / ৬৫৯
মোহনগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার মোহনগঞ্জে ৫ কেজি গাঁজাসহ শাহীন মিয়া (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় একটি মামলা দায়েরের পর ওই মাদক ব্যবসায়ীকে নেত্রকোনা আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়।
এর আগে বুধবার সন্ধ্যায় মোহনগঞ্জ পৌরশহরের পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরশহরের খাদ্যগুদাম সংলগ্ন এলাকার বাসিন্দা মৃত জসিম উদ্দিনের ছেলে শাহীন মিয়া চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে মোহনগঞ্জসহ আশ-পাশের বিভিন্ন উপজেলায় গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য গোপনে বিক্রি করে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় সে সিএনজি চালিত অটোরিকশাযোগে মোহনগঞ্জে মাদকের একটি চালান নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল লতিফ, রবিউল আউয়াল, আব্দুল হান্নান ও এএসআই নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মোহনগঞ্জ পৌরশহরের সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ শাহীনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ শাহীন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আইনী প্রক্রিয়ায় জেল-হাজতে পাঠানো হয়েছে। পুলিশের মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর