Banglarnetro
Dr. Neem Hakim

মোহনগঞ্জে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার


বাংলার নেত্র প্রকাশের সময় : মে ২৭, ২০২৫, ৮:৫৬ অপরাহ্ণ / ২৯৬
মোহনগঞ্জে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার মোহনগঞ্জে মো. ইদু মিয়া (১৯) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ মে) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সুয়াইর ইউনিয়নের আদর্শনগর এলাকায় পরিত্যক্ত একটি ভবনের কক্ষ থেকে পুলিশ এই লাশটি উদ্ধার করে। পুলিশের ধারণা, হত্যার পর দুর্বৃত্তরা তার লাশ ফেলে রেখে পালিয়েছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ওইদিন সকালে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়নের হাটনাইয়া কামারগাঁও গ্রামের মৃত আঞ্জব আলীর ছেলে মো. ইদু মিয়া। পেশায় তিনি অটোরিকশার চালক। তিনি তার নানার বাড়ি আদর্শনগরের শিবির এলাকায় বসবাস করতেন। প্রতিদিনের ন্যায় গত সোমবার রাতে ইদু মিয়া তার ছোট ভাই ইয়াসিনের সঙ্গে ঘুমাতে যান। রাতে ইদু মিয়ার মোবাইল ফোনে একটি কল আসে। আর ওই ফোনকলে সাড়া দিয়ে ইদু মিয়া ঘর থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেনি। মঙ্গলবার সকালে তার ছোট ভাই ঘুম থেকে উঠে ইদু মিয়াকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে স্থানীয়রা আদর্শনগরের শিবির এলাকার পরিত্যক্ত একটি ভবনে ইদু মিয়ার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে ওই লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, গলাকাটা ওই লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এই হত্যাকাণ্ডের কারণ উদঘাটন করতে পুলিশ তদন্ত শুরু করেছে। মঙ্গলবার বিকেলে ওই লাশটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর