
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার মোহনগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ মে) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে মুক্ত আলোচনা ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
এতে মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে ও ইন্সপেক্টর তদন্ত মো. শফিকুজ্জামানের সঞ্চালনায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে চুরি, মাদকের ভয়াবহতা, বিভিন্ন মামলার সামগ্রিক পরিস্থিতি ও পৌরশহরের যানজট বিষয়ে আলোচনায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সিরাজ উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির আহবায়ক সেলিম কার্ণায়েন, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুম, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. টিপু সুলতান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর কাজী মোফাজ্জল হোসেন সবুজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহনগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি হাফেজ মোফাজ্জল, সমাজ সহিলদেও ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক স্বপন, বনিক সমিতির প্রতিনিধি শ্যামল মোল্লা, মাঘান সিয়াধার ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, মোহনগঞ্জ উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি উপজেলা প্রশাসন তার ম্যাজিস্ট্রেসি ক্ষমতাবলে কাজ করে যাচ্ছে। এছাড়াও এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান তিনি।
আপনার মতামত লিখুন :