Banglarnetro
Dr. Neem Hakim

কলমাকান্দায় প্রান্তিক পেশাজীবীদের নিয়ে অবহিতকরণ সভা


বাংলার নেত্র প্রকাশের সময় : মে ১৭, ২০২৫, ৫:০৮ অপরাহ্ণ / ২০০
কলমাকান্দায় প্রান্তিক পেশাজীবীদের নিয়ে অবহিতকরণ সভা

বিভাস. কলমাকান্দা (নেত্রকোনা) :

নেত্রকোনার কলমাকান্দায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ) এর আওতায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৭ মে) সকালে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রেজাউল করিম। সভায় প্রধান উপস্থাপক ছিলেন, শেরপুর হাসপাতাল সমাজসেবা অফিসার মো. আলমগীর হোসেন।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পেশাজীবী প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সম্ভাব্য অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অংশগ্রহণকারীরা এই প্রকল্পের মাধ্যমে আত্মকর্মসংস্থান, প্রশিক্ষণ এবং ক্ষুদ্র ঋণের সুযোগ গ্রহণে আগ্রহ প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে মো. রেজাউল করিম বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর