Banglarnetro
Dr. Neem Hakim

কলমাকান্দায় অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন


বাংলার নেত্র প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৪, ১:৩০ অপরাহ্ণ / ১৬৮
কলমাকান্দায় অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

কলমাকান্দা প্রতিনিধি. নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেংগুরা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক পদে ‘অবৈধ নিয়োগ’ বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার দুপুরে লেংগুরা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মুক্তিযোদ্ধা সড়কে সচেতন নাগরিক সমাজ ও এলাকাবাসীর ব্যানারে আধঘণ্টা এ ব্যাপী মানববন্ধন হয়।

মানববন্ধনে সহকারী প্রধান শিক্ষকের অবৈধ নিয়োগ বাতিল চেয়ে বক্তব্য রাখেন- ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আব্দুল হক, মাহতাব উদ্দিন মাহতাব, প্রাক্তণ শিক্ষার্থী নবীন হাওলাদার, হাবিবুর রহমান ও কামরুল ইসলাম প্রমুখ।
বক্তারা অবৈধপন্থায় নিয়োগপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বাবুলের নিয়োগ বাতিল করে ওই পদে পুনরায় স্বচ্ছ নিয়োগ চান। এসময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন ও বিদ্যালয় পরিচালনা কমিটির তৎকালীন সভাপতি আতিকুর রহমান আতিকের ঘুষ দুর্নীতির মাধ্যমে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ বাতিলের আহ্বান জানান।

এ বিষয়ে জানতে লেংগুরা উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেনের মুঠোফোনে বার বার চেষ্টা করেও পাওয়া যায়নি।  তবে বিদ্যালয় পরিচালনা কমিটির তৎকালীন সভাপতি আতিকুর রহমান আতিক ঘুষ দুর্নীতির অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বলেন, বিধি মোতাবেক স্বচ্ছ ভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর

রমজান কাউন্টডাউন

এখন সময়: লোড হচ্ছে...